রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার

ত্বকের যত্নে পেঁপের ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের শরীরের পাশাপাশি ত্বকের যত্নেও বেশ কার্যকারী পেঁপে। কারণ পেঁপেতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল। এই উপাদানগুলো ত্বক ভালো রাখতে কাজ করে। যাদের ত্বক প্রাণহীন তারা পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। এভাবে নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন। পেঁপে প্রাকৃতিক উপাদান হওয়ায় এটি আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না।

যেভাবে ব্যবহার করবেন-

পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করার জন্য প্রথমে এক চা চামচ পেঁপের পেস্ট নিয়ে নিন। এরপর তার সঙ্গে মিশিয়ে নিতে হবে ২ চামচ দুধ। পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর এই মিশ্রণ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে।

মুখ স্ক্রাব করলে আমাদের ত্বক এক্সফোলিয়েট হয়। এক্সফোলিয়েটের কারণে মুখের মৃত ত্বকের কোষগুলো দূর হয়ে যায়। ত্বকের উপরের অংশে অনেক সময় ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ময়লা জমে থাকে। এসব থেকে মুক্তি পাওয়ার জন্য ফেস স্ক্রাব করতে পারেন।

আরো পড়ুন : কমছে শীত, এই সময়ে ত্বকের যত্ন নিন

পেঁপে দিয়ে স্ক্রাব তৈরি করার জন্য একটি পাত্রে চালের গুঁড়া ও পেঁপের পিউরি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট মুখে লাগিয়ে আঙুল দিয়ে ভালো করে ঘষে নিন। এভাবে কিছুক্ষণ করে তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বক তো পরিষ্কার হবেই, সেইসঙ্গে সতেজও হবে কয়েক গুণ।

ত্বকের যত্ন নেওয়ার জন্য ব্যবহার করতে পারেন পেঁপে দিয়ে তৈরি মাস্কও। সেজন্য ২ চা চামচ পেঁপের পেস্টের সঙ্গে এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে নিতে হবে। এভাবে তৈরি করুন পেঁপের ফেস মাস্ক। এই মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১৫ থেকে ২০ মিনিট। এবার ভালো করে মুখ ধুয়ে নিন। এতে ত্বক উজ্জ্বল এবং নরম হবে।

এস/ আই. কে. জে/ 

পেঁপে ত্বকের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250