শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী *** ঢাকাসহ ৮ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন *** সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন *** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী

ভেল পুরি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফুটপাতে কিংবা রাস্তায় ভেল পুরিওয়ালার ভেল পুরির গন্ধে জিভে জল আসে না, এমন মানুষ খুব কমই আছে। তবে বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যকর নয় বলে অনেকেই লোভ সামলে রাখেন। ভেল পুরি বানানো কঠিন কিছু নয়। একবার রেসিপি শিখে নিলেই খুব সহজে তৈরি করতে পারবেন মুখরোচক এই খাবার। আর বাড়িতে তৈরি বলে অস্বাস্থ্যকর হওয়ার ভয়ও থাকবে না। চলুন জেনে নেওয়া যাক ভেল পুরি তৈরির রেসিপি-

পুরির জন্য যা লাগবে

ময়দা- দেড় কাপ

সুজি- ১/২ কাপ

লবণ- ১/৪ চা চামচ

পানি- ৩/৪ কাপ বা প্রয়োজনমতো

তেল- ১ টেবিল চামচ

তেল- ভাজার জন্য।

পুরের জন্য যা লাগবে

ডাবলি সেদ্ধ- ১ কাপ

জিরা গুঁড়া ভাজা- ১/২ চা চামচ

কাঁচা মরিচ কুচি- ২টি

চাট মসলা- ১ চা চামচ

ধনেপাতা কুচি- ২ চা চামচ

আরো পড়ুন : মচমচে বাঁধাকপির পাকোড়া

মরিচ ভাজা  গুঁড়া- ২টি

বিট লবণ- ১/৪ চা চামচ

তেঁতুলের রস- ২ চা চামচ

লেবুর খোসা কুচি- ১ চা চামচ

লবণ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

পুরির জন্য রাখা সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে আধা ঘণ্টা ঢেকে রাখুন। আধা ঘণ্টা পর হাতে সামান্য তেল মেখে আরেকবার মথে নিন। তারপর সমান কয়েকভাগে ভাগ করে ছোট ছোট বল গড়ে নিন। এবার বল গুলোকে অল্প মোটা করে পুরির মতো বেলে ডুবো তেলে হালকা বাদামি করে ভেজে নিন। ডাবলি বুট লবণ-হলুদ দিয়ে নরম করে সেদ্ধ করে নিতে হবে। তবে কোনো ঝোল রাখা যাবে না শুকনা শুকনা করে রাখতে হবে। তার পর এর সাথে বাকি উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। এবার পুরির মাঝে অর্ধেক কেটে অথবা ফোলা জায়গাটা ভেঙে তৈরি করা পুর দিয়ে চেপে ভরে দিন। তারপর উপরে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও তেঁতুলের টক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এস/এসি




রেসিপি ভেল পুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

ঢাকাসহ ৮ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

শাহরুখের সঙ্গে তুলনা, বাবাকে ‘সবার সেরা’ বললেন আরিয়ান

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

ভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেলেন শাহরুখ খান

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250