রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সন্তান জন্মের আগে স্বামীর জন্য এক মাসের খাবার তৈরি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ২০শে জুন ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

সুখী দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী উভয়েরই অবদান রয়েছে। সুন্দরভাবে বাঁচতে দুজনেরই দায়িত্ব পালন করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীরা স্বামীদের একটু বেশি সেবাযত্ন করেন। তাই বলে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী সন্তানের জন্মদানের আগে স্বামীর জন্য এক মাসের খাবার প্রস্তুত করবেন! সম্প্রতি জাপানের এক স্বামীভক্ত নারী এমন কাণ্ড করেছেন।

আরো পড়ুন : গবেষণা : মানুষের মতো হাতিরাও একে অন্যকে ডাকে নাম ধরে

সন্তান ডেলিভারির পর ওই নারী কিছুদিন তার মা-বাবার সঙ্গে থাকবেন। এতে তিনি উদ্বিগ্ন ছিলেন যে, তখন হয়তো তার স্বামী রান্না করে ঠিকমতো খাবেন না। সেই শঙ্কা থেকে তিনি এক মাসের খাবার প্রস্তুত করে ফ্রিজে সংরক্ষণ করেন। ঘটনাটি প্রকাশের পর ওই নারী ও তার স্বামী নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন। কেউ কেউ বলছেন, রান্নার মতো গৃহস্থালির কাজও পারেন না ওই স্বামী। কেউ কেউ স্বামীকে সন্তানের মতো আচরণের জন্য স্ত্রীকে দায়ী করেছেন।

একজন প্রশ্ন তুলেছেন, এমন পরিস্থিতিতে স্বামী কীভাবে তাকে এক মাসের খাবার রান্নার অনুমতি দিতে পারেন? আরেকজন লিখেছেন, এই নারী উদ্ভট। তিনি অন্তঃসত্ত্বা; এরপরও নিজে দাসীর মতো আচরণ করছেন। তবে কেউ কেউ তাকে যত্নশীল স্ত্রী হিসেবে প্রশংসা করেছেন।

সূত্র: এনডিটিভি

এস/ আই.কে.জে/ 

স্বামী-স্ত্রী সুখী দাম্পত্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250