রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

আর্জেন্টিনার সংবাদমাধ্যমে বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের ‘পাগলামি’র দৃশ্য

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

লিওনেল মেসির একেকটা গোলে কানসাস সিটির গ্যালারিতে উদযাপন করেন আর্জেন্টাইন সমর্থকেরা। সেটার রেশ যে ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা গোল করার পর বাংলাদেশে দেখা যায় বাধভাঙা উচ্ছ্বাস। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো তা দারুণভাবে প্রচার করেছে।

ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বেশির ভাগ অংশ যে ব্রাজিল-আর্জেন্টিনা ‘গ্রুপে’ ভাগ হয়ে যায়, সেটা তো সবারই জানা। প্রিয় দলের হারে যেমন সমর্থকেরা বিমর্ষ থাকেন, জিতলে আবার দেখা যায় আনন্দের বন্যা। আজ আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ দেশের অনেক এলাকায় বড় পর্দায় দেখেছেন ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার একেকটা গোলে দর্শকদের হর্ষধ্বনি শোনা গেছে। তেমনি অনেকে ভুভুজেলা বাজিয়ে, নাচানাচি করে উদযাপন করেছেন।

বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের উদযাপনের এক ভিডিও আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, ডায়রিও ওলে তাদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছে। টিওয়াইসি স্পোর্টস এক্স হ্যান্ডলে ক্যাপশনে দিয়েছে, ‘মেসির একটি গোলের পর বাংলাদেশে এভাবেই উদযাপন করা হয়েছিল।’ ডায়রিও ওলে ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘এভাবেই বাংলাদেশে আর্জেন্টিনার জয় উদযাপন করা হয়েছিল।’

রেকর্ডের বরপুত্র মেসি আজ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পুরো আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন। বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন এই ম্যাচেই। তাতে করে যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন তিনি ও মিরোস্লাভ ক্লোসা। দুজনেই ১৬টি করে গোল করেছেন বিশ্বকাপে।

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে বয়স্ক ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তিও আজ গড়েছেন মেসি। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ সালে ১৫ জুন স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১২২ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250