বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

সোনার দামে বড় পতন, কমল ৪৩৭৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই মে ২০২৬

#

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা থেকে কমে হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনা ও রুপার দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা থেকে কমে হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা থেকে কমে হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি দেশের বাজারে সব ধরনের রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারাট প্রতি ভরির রুপার দাম হবে ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরির দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারাটের প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা।

বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের মূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয় মূল্য কার্যকর থাকবে। তবে ক্রেতাদের এই নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে। এ ছাড়া অলংকারের ডিজাইন বা গঠন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে।

জে.এস/

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250