শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

রমজান উপলক্ষে শনি-রোববার ছুটি পাবেন দুবাই’র সরকারি চাকুরীজীবীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রমজান মাসে সরকারি চাকরিজীবীদের কর্মঘণ্টা পুর্নবিন্যাস করেছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম অঙ্গরাজ্য দুবাই।

দুবাই সরকারের জনসম্পদ বিভাগ বুধবার (৬ই মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রমজান মাসে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত অফিস করবেন। তবে শুক্রবার এই কর্মঘণ্টা কমে হবে ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

আরো পড়ুন: মেসির নাম বলে হামাসের জিম্মি হওয়া থেকে বাঁচলেন বৃদ্ধা

শনি ও রোববার ছুটি ভোগ করবেন তারা বলে বিজ্ঞপ্তিতে জানায় জনসম্পদ বিভাগ। সেখানো আরো বলা হয়, যদি কোনো সরকারি দপ্তর চায়, তাহলে কর্মকর্তা-কর্মচারীদের জন্য রমজান মাসে হোম অফিসের নির্দেশনাও জারি করতে পারে, তবে পরিষেবা খাতের দপ্তরগুলোতে এই নিয়ম বা সুবিধা প্রজোয্য হবে না।

উল্লেখ্য, আরবি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, চলতি বছর ১১ কিংবা ১২ মার্চ থেকে শুরু হবে রমজান মাস।

সূত্র : খালিজ টাইমস

এইচআ/ 

দুবাই ছুটি পবিত্র রমজান সরকারি চাকুরীজীবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250