বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

রাজা নয়, স্বপ্ন আর অলঙ্কারই যথেষ্ট, অপুর স্ট্যাটাসে নতুন বার্তা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমা থেকে অনেকটা দূরে চলে গেছেন। এখন তিনি ব্যস্ত সময় পার করছেন শোরুম উদ্বোধনের ফিতা কেটে। যদিও দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে অপু বিশ্বাস এখনো ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের ফটোশুটে তার সক্রিয় উপস্থিতি নজর কাড়ে। তবে সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। সেখানে দেখা যায় তার রূপের ঝলক। অভিনেত্রীর রূপ আর ফ্যাশনের জাদুতে তার ভক্ত-অনুরাগীরা যারপরনাই খুশি।

সম্প্রতি সহশিল্পী অভিনেতা আদর আজাদের সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। এরপর সেই লোকজ গল্পের চিরন্তন চরিত্র ‘বেহুলা’ লুকের ছবি বেশ নজর কেড়েছে তার ভক্ত-অনুরাগীদের। বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। যেখানে একাধিক পোজে, ভিন্ন ছবির ক্যাপশনে অপু বিশ্বাস একটি বার্তাও দিয়েছেন।

সেখানে অপু বিশ্বাসকে দেখা গেছে, লাল শাড়ি ও ট্র্যাডিশনাল লুকে। লাল রঙের ভারি কারুকাজ করা শাড়িতে মেলে ধরেছেন। সঙ্গে ভারি সোনার অলঙ্কার, সুন্দর মেকআপ এবং চুলের স্টাইল, যা তাকে এক রাজকীয় লুক এনে দিয়েছে। সেই ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন—বেহুলা-লক্ষীন্দর। সব রানীর রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলঙ্কারই যথেষ্ট।

অপু বিশ্বাসের এই নতুন ফ্যাশন, আউটলুক এবং ফটোশুট নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার প্রশংসা করে বলেছেন। এখন পর্যন্ত যত সাজ সেজেছেন তার মধ্যে এইটা সেরা। অন্য একজন লিখেছেন, অনেক সুন্দর। 

জে.এস/

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250