সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির *** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল?

জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশকে ৬ কোটি টাকা দেবে সুইডেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বাংলাদেশকে অনুদান দিচ্ছে সুইডেন সরকার। এ লক্ষ্যে ৪৯ লাখ সুইডিশ ক্রোনা (এসইকে), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ১৬ লাখ টাকা (১ এসইকে = ১২.৫৮ টাকা ধরে), অনুদান হিসেবে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার (৩রা জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ-সংক্রান্ত একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ অনুদান সহায়তায় 'স্ট্রেনথেনিং ক্যাপাসিটি অব এমওইএফসিসি, ডিওই অ্যান্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভড ক্লাইমেট রিজিলিয়েন্স’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি চলবে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হচ্ছে—পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, বন্য প্রাণি ট্রাস্ট ফান্ড গঠন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি সক্ষমতা জোরদার করা।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে বাংলাদেশ ও সুইডেন সরকারের মধ্যে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব (রুটিন দায়িত্বে) ড. একেএম শাহাবুদ্দিন এবং সুইডেনের পক্ষে স্বাক্ষর করেন ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও উন্নয়ন সহযোগিতাপ্রধান মারিয়া স্ট্রিডসম্যান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সুইডেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-সুইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির

🕒 প্রকাশ: ০১:২৮ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250