বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

শুভ জন্মদিন, ফুটবলের জাদুকর লিওনেল মেসি!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

মেসি যেন এক আবেগের নাম। ১৯৮৭ সালের ২৪শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেওয়া মেসি বিশ্বজয়ী তারকা। আজ তার ৩৭তম জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা!

লিওনেল মেসি যাকে এক নামে সবাই জানে। তবে পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচেত্তিনি। মাত্র ১০ বছর বয়সে হরমোনজনিত সমস্যা ধরা পড়ে মেসির। ফলে উচ্চতায় পিছিয়ে পড়েন ছোট্ট মেসি। ফুটবল খেলা নিয়েও তৈরি হয় শঙ্কা। তবে সব বাধা পেছনে ফেলে ২০০০ সালে বার্সেলোনার ফুটবল একাডেমিতে যোগ দেন তিনি। আর সেই শুরু। সময়ের সঙ্গে সঙ্গে মেসি বাঁ পায়ের নিপুণ জাদুতে রচনা করছেন ফুটবলজগতের রূপকথা। নিজ দেশ আর্জেন্টিনার হয়ে প্রথম বিশ্বকাপ খেলেছেন ২০০৬ সালে।

আরো পড়ুন : মাঠে ফিরেই জোড়া গোল দিলেন এমবাপ্পে!

তারপর ’১০, ’১৪, ’১৮—কোনোবারই যেন বিশ্বকাপ জয়ের স্বপ্নটা ধরা দিচ্ছিল না। কোপা আমেরিকাতেও একই দশা। তবে এত বছরের অপেক্ষার পর ঠিকই জাদুকর মেসির হাতে উঠেছে ফুটবল বিশ্বকাপ। মেসির হাতে ২০২২ সালে অবশেষে উঠল বিশ্বকাপের ট্রফি। সেই ট্রফি নিয়ে দেশে ফিরলেন এই তারকা। তা-ও আবার নাকি ৩৬ বছর পর। শুধু কি তাই? ২০২১ সালের কোপা আমেরিকার কাপটিও উঠেছিল মেসিদের হাতে। ক্লাব কিংবা নিজ দেশ—সবখানেই নিজের খেলার জাদু দিয়ে মাতিয়ে বেড়ানো ম্যাজিশিয়ান মেসির জন্য রইল অনেক শুভকামনা!

এস/ আই.কে.জে/

লিওনেল মেসি জন্মদিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250