শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ১৪ কেজির পোয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মো. ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১৪ কেজি ওজনের সামুদ্রিক লম্বু পোয়া। যা বিক্রি করেছেন ১০ হাজার টাকায়। পটুয়াখালীর কুয়াকাটায় মাছ ধরতে গিয়ে মঙ্গলবার (৫ই নভেম্বর) রাতে তার জালে আটকা পড়ে মাছটি।

জানা যায়, জেলে ইলিয়াস মাঝি উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মূলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করে থাকেন। তার কোড়ালের জালে মাছ পাওয়ার পর কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স সাথী ফিসের আড়তে নিলাম ডাকে। আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনেন।

জেলে মো. ইলিয়াস মাঝি বলেন, ২২ দিনের অবরোধ কাটিয়ে সমুদ্রে মাছ ধরতে গেছি। লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। সকালে বিক্রি করতে মাছটি নিয়ে আসি। পরে তা ১০ হাজার টাকায় বিক্রি করেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই মাছগুলো আসলে সচরাচর পাওয়া যায় না।

আরও পড়ুন: হাজারী লেনের ঘটনায় আটক ৮০, পরিস্থিতি নিয়ন্ত্রণে

মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, পোয়া মাছটি বিক্রির জন্য ডাকের মাধ্যমে কিনেছি। আসা করি এখানেই মাছটি বিক্রি হবে। না হলে ঢাকায় পাঠিয়ে ভালো লাভে বিক্রি করবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটির নাম লম্বু পোয়া তবে স্থানীয়রা বিভিন্ন নামে এই মাছটিকে চিনে থাকেন। গভীর সমুদ্রের এ মাছটি কুয়াকাটা উপকুলে মাঝেমধ্যে ধরা পড়ে। পোয়া মাছের একটি প্রজাতি, খুব দামী মাছ, কারণ এর পেটের বালিশ খুব দামি।

এসি/কেবি


পোয়া মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250