বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

‘খালেদা জিয়ার উপস্থিতি গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ৬ই মে ২০২৫

#

বিএনপির চেয়ারপারসন নিরাপদে দেশে ফিরবেন—এমন প্রত্যাশা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রে উত্তরণের পথে বিএনপির চেয়ারপারসনের দেশে ফিরে আসা তাৎপর্যপূর্ণ।

আজ মঙ্গলবার (৬ই মে) সকালে ঢাকায় বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এটা আমাদের জন্য, জাতির জন্য আনন্দের দিন। আমাদের গণতন্ত্রে উত্তরণের যে সময়টুকু, সেই সময়ে তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিন।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, তার দেশে ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের পথকে আরও সহজ করবে। দেশকে বৈষম্যহীন একটি পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহায়তা করবে।’

এইচ.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250