সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

গত জুন পর্যন্ত মেট্রোরেলের আয় ১৮ কোটি ২৮ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

মেট্রোরেল চালু হওয়ার পর থেকে গত বছর জুন পর্যন্ত মোট আয় হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা। এমনটি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৪ঠা মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ওবায়দুল কাদের বলেন, ২০২২ সালের ২৮শে ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ এবং ২০২৩ সালের ৪ঠা নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ প্রধানমন্ত্রী করেন।  

তিনি বলেন, এখন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল বাণিজ্যিকভাবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করছে।  

আরও পড়ুন: মেট্রোরেলে নারী কণ্ঠে যার দিকনির্দেশনা শোনেন যাত্রীরা

তিনি আরও বলেন, অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী গত বছরের জুন মাস পর্যন্ত মোট আয় ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণে এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত করার জন্য নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। এ পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি ২৫ ভাগ। আগামী বছর জুন মাসে এ অংশ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসকে/ 


মেট্রোরেল আয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250