শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

যে ৭ খাবারে উচ্চমানের প্রোটিন মিলবে

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শরীরের কোষ মেরামত করতে এবং নতুন কোষ তৈরি করতে আমাদের প্রোটিনের প্রয়োজন। পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের ক্যালোরি চাহিদার অন্তত ২০ থেকে ৩০ শতাংশ প্রোটিন থেকে পূরণ করা উচিত। প্রোটিন যে কেবল মাছ কিংবা মাংসেই মেলে এমন নয়। এগুলো প্রাণীজ আমিষ। নিরামিষভোজীরা উদ্ভিজ্জ প্রোটিন খেয়ে মেটাতে পারেন প্রোটিনের চাহিদা। শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার পাশাপাশি যদি পেশী গঠন করে ওজন কমাতে চান, তবে উচ্চমানের প্রোটিন গ্রহণ করা ভীষণ জরুরি। জেনে নিন কোন কোন খাবারে ভালো মানের প্রোটিন মিলবে। 

ডিম

প্রোটিনের দারুণ উৎস ডিম। প্রোটিনের পাশাপাশি ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্টও মেলে ডিম থেকে। ডিমের সাদা অংশ থেকে প্রায় বিশুদ্ধ প্রোটিন মেলে। কুসুমসহ খেলে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর চর্বি সহ আরও অনেক পুষ্টি উপাদান পাবেন। একটি বড় ডিম (৫০ গ্রাম) ৬.৩ গ্রাম প্রোটিন সরবরাহ করে। 

মুরগির বুকের মাংস

উচ্চমানের প্রোটিন মিলবে মুরগির বুকের মাংস থেকে। চামড়া ও হাড় ছাড়া ১০০ গ্রাম মুরগির মাংসে ৩১ গ্রাম প্রোটিন পাওয়া যায়। 

টুনা মাছ

হার্টের সুস্থতার জন্য অপরিহার্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি উচ্চ প্রোটিন মেলে টুনা মাছে। ১০০ গ্রাম ক্যানড টুনা থেকে ২৯ গ্রাম প্রোটিন পাওয়া যায়।

আরও পড়ুন: জ্বর-সর্দি-কাশি কমাতে যেভাবে আমলকী খাবেন

স্যামন মাছ

ভালো মানের প্রোটিন পাওয়া যায় স্যামন মাছের মতো সামুদ্রিক মাছে। ১০০ গ্রাম স্যামন মাছে ২৫ গ্রাম প্রোটিন মেলে। হার্ট এবং মস্তিষ্কও ভালো থাকে সামুদ্রিক মাছ খেলে। 

কাঠবাদাম

প্রোটিনের পাশাপাশি ফাইবার, ভিটামিন ই, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ কাঠবাদাম। এক আউন্স (২৮.৩৫ গ্রাম) বাদামে ৬ গ্রাম প্রোটিন মেলে। 

মসুর ডাল 

প্রোটিনের চাহিদা মেটাতে মসুর ডাল রাখতে পারেন পাতে। মসুর ডালে পটাসিয়াম, ফাইবার এবং ফোলেটও বেশি থাকে। ডাল সহজলভ্য এবং সহজেই প্রস্তুত করা যায়। ১০০ গ্রাম রান্না করা ডালে ২৫ গ্রাম প্রোটিন পাওয়া যায়। 

ছোলা

ছোলা প্রোটিনের আরেকটি চমৎকার উৎস। প্রতি আধা কাপ ছোলায় ৭ গ্রাম প্রোটিন থাকে।

তথ্যসূত্র: হেলথলাইন ও টাইমস অব ইন্ডিয়া 

এসি/কেবি

প্রোটিন উচ্চমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250