শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

গাজায় হামলা শুরুর পর থেকে ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির এক সেনা আত্মহত্যা করেছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এ তথ্য জানিয়েছে। তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর 

গত মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, সবশেষ আত্মহত্যা করা ওই সেনা ইসরায়েলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করতেন। মঙ্গলবার তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।

এর কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল—উত্তর ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে গুলি লেগে এক সেনা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

চলতি বছরের ২৮শে অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের ২৭৯ জন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এ তথ্য অনুযায়ী প্রতি সাতজনের চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন।

জে.এস/

ইসরায়েলি সেনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250