শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ‘স্পষ্ট অবজ্ঞা’ দেখিয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ২০শে জুন ২০২৫

#

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ‘স্পষ্ট অবজ্ঞা’ দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

আজ শুক্রবার (২০শে জুন) নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে বক্তব্য দেন রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া। তার দেওয়া বক্তব্যের কিছু বিষয় পয়েন্ট আকারে তুলে ধরা হলো:

ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু স্থাপনাগুলো এখনো হামলার লক্ষ্য হচ্ছে, যা আমাদের এক নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত পরিস্থিতি সম্পর্কে একটি নিরপেক্ষ মূল্যায়ন দেওয়া এবং যথোপযুক্ত সমাধানের পথ খুঁজে বের করা।

ইসরায়েল এমন এক সময়ে ইরানে হামলা চালিয়েছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে পরোক্ষ আলোচনা চলছিল এবং ষষ্ঠ দফা আলোচনা শুরুর আয়োজন করা হচ্ছিল।

ইসরায়েল শুধু যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা উপেক্ষা করেছে তা নয়, বরং তার প্রধান মিত্র আমেরিকার প্রতিও অবজ্ঞা দেখিয়েছে—যে দেশটি এখনো আপসের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছে।

ইরানের পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে রয়েছে এবং কঠোর নজরদারির আওতায় চলমান।

ইসরায়েল বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থার (আইএইএ) মূল্যায়নকে উপেক্ষা করে নিজস্ব সিদ্ধান্তে একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে। জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়েই এ হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250