শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

জাপানে শক্তিশালী ভূমিকম্প, ১০ ফুট উচ্চতার সুনামির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উপকূল। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর দেশটির উপকূলে ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: এএফপি টোকিও। 

ভূমিকম্পের মাত্রা ও সুনামি সতর্কতার বিষয়টি জানিয়েছে জাপানের আবহাওয়া অফিস। আজ সোমবার (৮ই ডিসেম্বর) এ ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও। সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় রাত সোয়া ১১টায় জাপানের উপকূলের ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ৩৩ মাইল গভীরে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, জাপানের পূর্বাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত এলাকায় স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে সুনামির প্রথম ঢেউ আঘাত হানতে পারে।

জে.এস/

ভূমিকম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250