বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা *** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

শীতে বাইক চালালে যেসব সতর্কতা মানতে হবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১০ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতে বাইক চালানো যেমন কষ্ট তেমন ঝুঁকিও। ঘন কুয়াশায় বাইক চালানো বড়  চ্যালেঞ্জ বটে। শীতের সময় বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন। সর্দি কাশিসহ বিভিন্ন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে মিলবে সমাধান।

>> ভোরে, বিকাল বা সন্ধ্যার পর বাইক নিয়ে বের হলে ভালোভাবে কান ও মাথা ঢেকে রাখতে হবে। শীতের ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে গরম পোশাক পরতে হবে।

>> বাইক চালানোর সময় হেলমেট পরার পাশাপাশি মাথায় হালকা টুপি পরে তার উপর হেলমেট পরুন। সঙ্গে শিশু থাকলে তার কান-মাথা ঢেকে রাখুন। গলায় হালকা স্কার্ফ জড়িয়ে নিলে ঠান্ডা এড়ানো সম্ভব।

আরো পড়ুন : স্বাভাবিক হয়েছে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

>> শীতের সময় বাতাসে অনেক বেশি ধুলা, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া মিশে থাকে সেজন্য গরম পোশাক পরার পাশাপাশি দূষিত বাতাস নাক-মুখ দিয়ে ঢুকতে থাকলে ফুসফুসে সংক্রমণ হবে। তাই মাস্ক পরুন।

>> শীতে পানি পানের পরিমাণ কমে যায়। তাই এই সময় পানিশূন্যতার সমস্যা দেখা দেয় অনেকের। তাই বেশি করে পানি পান করুন। যদি খুব লম্বা ভ্রমণ হলে মাঝে মাঝে ফ্লাস্কে রাখা গরম পানি পান করলে ঠান্ডা লাগবে না।

>> এছাড়া ঘন কুয়াশায় বাইক চালানোর সময় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে রাখুন।

সূত্র: হিন্দুস্থান অটো

এস/ আই.কে.জে/

বাইক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250