শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি শিয়াতেক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

গ্র‍্যান্ড স্লাম ফাইনাল হারের নজির নেই তার। আগের পাঁচবারের পাঁচটিতেই পেয়েছেন শিরোপার দেখা। ষষ্ঠবারে এসেও রেকর্ড অক্ষুণ্ন রাখলেন ইগা শিয়াতেক৷ আমেরিকার অ্যামান্ডা অ্যানিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে পেলেন উইম্বলডনের নতুন রানির মুকুট।

মাত্র ৫৭ মিনিটে শিয়াতেক দেখান একচ্ছত্র আধিপত্য। উন্মুক্ত যুগে গ্র‍্যান্ড স্লাম ইতিহাসে নারী এককে ডাবল ব্যাগেল নিয়ে শিরোপা জয়ের রেকর্ড ছিল স্টেফি গ্রাফের৷ ১৯৮৮ সালে ফ্রেঞ্চ ওপেনে নাতাশা জভেরভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছিলেন। ৩৭ বছর পর উইম্বলডনে এসে সেই রেকর্ডে ভাগ বসালেন শিয়াতেক।

উইম্বলডনে এটি শিয়াতেকের প্রথম শিরোপা। আগের পাঁচ গ্র‍্যান্ড স্লামের চারবার ফ্রেঞ্চ ওপেন ও একবার ইউএস ওপেন জেতেন এই পোলিশ তারকা।

ইগা শিয়াতেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250