শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে আসছে চীনের ১০০টি কোম্পানির প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী জুন মাসে বাংলাদেশে আসছেন চীনের ১০০টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী। বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে প্রতিনিধিরা বিস্তারিত ধারণা নেবেন। আগামী ১লা জুন দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বেজার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে বেজা জানিয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীন সরকারের পক্ষে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাস যৌথভাবে এ আয়োজন করছে বলে বেজা সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা বলেছে, চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশ সফর ও সম্মেলন চীন-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বের নতুন মাইলফলক তৈরি করবে। প্রথমবারের মতো বিপুলসংখ্যক চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ী একসঙ্গে বাংলাদেশ সফরে আসছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা আরও জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার চীন সফর ও গত এপ্রিল মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের প্রত্যক্ষ ফলাফল হিসেবে আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন।

আরএইচ/

চীন-বাংলাদেশ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বেজা বিনিয়োগ সম্মেলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250