রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

নৌ-বাহিনীতে ফিরে গেলেন র‌্যাবের মুখপাত্র মঈন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে বদলি করা হয়েছে। ফলে তিনি নিজ বাহিনীতে (নৌ-বাহিনী) ফিরে গেলেন।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) তিনি দায়িত্ব হস্তান্তর করেন। সেদিনই নিজ কর্মস্থলে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

তবে র‌্যাবে এখনও তার স্থলে কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানা যায়নি।

মঈন ২০২১ সালের মার্চ মাসে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পান। তিন বছর দায়িত্ব পালনের পর নিজ কর্মস্থলে ফিরে গেলেন এই কর্মকর্তা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন

জানা গেছে, খন্দকার আল মঈন বাংলাদেশ নৌবাহিনীর ৪৫তম ব্যাচে কমিশন লাভ করেন। পরে ২০২১ সালের ২৫শে মার্চে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পান। সে সময় তিনি বিদায়ী পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহর স্থলাভিষিক্ত হন। 

বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন আইন ও গণমাধ্যম শাখায় কর্মরত থাকা অবস্থায় গণমাধ্যমকর্মীরা অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন। এজন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞ।

এসকে/

র‍্যাব নৌ-বাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250