রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানি বাড়ানোর প্রস্তাব সরকারের বিবেচনাধীন বলে জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

আরো পড়ুন: খিলক্ষেতে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মোফাজ্জল হোসাইন চৌধুরী, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, আবদুল লতিফ সিদ্দিকী, মো. রেজাউল হক চৌধুরী এবং মাহফুজা সুলতানা।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা হয়। এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

মুজিবনগরে একটি স্মৃতিকেন্দ্র স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম নেওয়া হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি বাড়ানোর প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে বলেও কমিটিকে অবহিত করা হয়।

এইচআ/ আই.কে.জে


সম্মানি মুক্তিযোদ্ধা পরিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250