শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

৮ বছর মানসিক অবসাদের সঙ্গে লড়াই করেন আমিরকন্যা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকা আমির খান ও রিনা দত্তের বিচ্ছেদ তাদের মেয়ে আইরা খানের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। অবসাদে ভুগতে শুরু করেছিলেন। এমনটা নিজেই জানিয়েছিলেন আইরা। মাঝে অবস্থার আরো অবনতি হয়।

যদিও আইরার বিয়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। গত আট বছর ধরে তিনি ওষুধ সেবন করছেন, চলছে চিকিৎসা। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে।

সম্প্রতি তিনি জানিয়েছেন, থেরাপির শেষ সেশন সেরেছেন। এরপর আত্মতৃপ্তির সুরে বলেন, ‘অবসাদের সঙ্গে লড়াইয়ের পরীক্ষায় পাস করেছি।'

বহু বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন আইরা। নিজের ভেতরের অস্থিরতার কথা সব সময় খোলাখুলিই আলোচনা করেছেন তিনি। 

এবার তিনি জানান, নিয়মিত চিকিৎসা আপাতত শেষ মানেই এমন নয় যে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন। এখনো ওষুধ সেবন করে যেতে হবে তাকে।

আইরা বলেন, ‘আমাকে আর কোনো থেরাপি নিতে হবে না। কারণ আমার চিকিৎসক আমাকে নিয়ে আত্মবিশ্বাসী। আমি নিজেই নিজের বাকি জীবনটা পরিচালনা করতে পারব। অন্যদের যত্ন নিতে পারব। শুধু তা-ই নয়, আমি সুস্থভাবে, আনন্দ করে বাকি জীবনটা কাটাতে পারব বলেই জানিয়েছেন তিনি। ভবিষ্যতে একই ধরনের সমস্যা হলে সামলে নিতে পারব। যদি না পারি তবে সাহায্য চাইব।’ 

প্রায় আট বছরের দীর্ঘ লড়াই শেষ হতেই তিনি বলেন, ‘হয়তো এটা বলার মতো কিছু নয়, তাও মনে হচ্ছে পাস করে গেছি।’

জে.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250