রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করার ৩ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আষাঢ় মাস। বৃষ্টি হচ্ছে ঠিক। আছে মেঘ। কিন্তু যখন রোদ উঠছে, সেটা সহ্য করা বেশ কঠিন হয়ে পড়ছে। এমন রোদ–বৃষ্টির লুকোচুরির দিনে বেচারা ত্বক পড়ে কঠিন অবস্থায়। একে তো প্রচুর ঘাম হচ্ছে, এর ওপর ত্বকের উপরিভাগ রোদে পুড়ে কালো ছোপ পড়ে যাচ্ছে। যাকে আমরা সানট্যান বলে থাকি। বিশেষ করে যারা বাইক বা স্কুটি ব্যবহার করেন, তাদের ত্বকের অবস্থা খারাপ হয় বেশি।

বাইরে বের হলে মুখ, ঘাড় ও হাত–পায়ে সূর্যরশ্মি বেশি পড়ে বলে হয়তো সানস্ক্রিন মাখছেন। কিন্তু শুধু সানস্ক্রিনই কি রোদে পোড়া দাগ থেকে বাঁচাতে যথেষ্ট? সানট্যান মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো রয়েছে আপনার রান্নাঘরেই! নিত্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন রোদে পোড়া দাগ দূর করার কার্যকরী ফেসপ্যাক ও বডি মাস্ক।

বেসন, হলুদ ও টক দইয়ে বাজিমাত

ত্বকের ময়লা ও রোদে পোড়া ছোপ ছোপ দাগ তুলতে বেসন ভালো সমাধান। এটি ত্বক পরিষ্কারক হিসেবে পরিচিত। অন্যদিকে টক দইয়ে রয়েছে প্রদাহনাশক উপাদান, যা ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে। কাঁচা হলুদের গুণাগুণ সম্পর্কে আলাদা করে বলার প্রয়োজন নেই। ত্বকের রং উজ্জ্বল করতে ও ত্বক গভীর থেকে পরিষ্কার করতে হলুদ ভীষণ কার্যকরী।

ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ হলুদ ও বেসনের গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এ প্যাক ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিটের মতো। শুকিয়ে এলে কুসুমগরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

জলদি সানট্যান দূর করবে টমেটোর রস

ফ্রিজে সব সময়ই কি টমেটো রাখেন? তাহলে এ টিপস আপনার জন্য। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রোদে পোড়া দাগ দূর করে ত্বক মসৃণ করে তোলে। রস তৈরির জন্য একটি পাকা টমেটো ভালো করে ব্লেন্ড করে নিন।

ছেঁকে নেওয়ার পর যে রসটুকু পাওয়া যাবে তা রোদে পোড়া ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুইদিন ব্যবহার করলে দেখবেন ত্বক থেকে রোদে পোড়া দাগ খুব সহজেই বিদায় নিচ্ছে। টমেটোর রস নিয়মিত ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়ে না।

দাগ ও প্রদাহ কমায় চন্দনের ফেসপ্যাক

চন্দন ত্বক ঠাণ্ডা রাখে। ফলে র‍্যাশ বা ব্রণ হয় না। পাশাপাশি এটি ত্বক থেকে রোদে পোড়া দাগ ও অন্যান্য কালো দাগ দূর করতেও খুব ভালো কাজ করে। রোদ থেকে ফিরে চন্দনের ফেসপ্যাক ব্যবহারে আরাম পাওয়া যায়। এ ফেসপ্যাক বানানোও সহজ। গোলাপ জলের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।

এ ছাড়া আমন্ড বাদাম বাটার সঙ্গে চন্দন গুঁড়ো ও দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে রোদে পোড়া ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। সে ক্ষেত্রে এ প্যাক ২০ মিনিট ত্বকে রেখে কুসুম গরম পানি ও নরম তোয়ালে দিয়ে রগড়ে ত্বক ধুয়ে নিতে হবে।

জে.এস/

রূপচর্চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250