শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

অ্যালার্মের আগেই ঘুম ভাঙে যে কারণে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সকালে ঘড়ির অ্যালার্ম বাজার ঠিক আগেই ঘুম ভেঙে যায়—এমন অভিজ্ঞতা কী আপনার হয়েছে? অনেকেই ভেবে বসেন, হয়তো ঘুমের মধ্যেই সময় ধরার একধরনের বিশেষ ক্ষমতা তৈরি হয়েছে!

আসলে ব্যাপারটা একেবারে অলৌকিক নয়—বরং বিজ্ঞানসম্মত কারণেই এমনটা হয়ে থাকে। আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিন-এর বিশেষজ্ঞ ডা. আন্দ্রেয়া মাতসুমুরা দ্য ইন্ডিপেনডেন্টকে বলেছেন, আমাদের শরীর ও মনের মধ্যে এমন কিছু স্বাভাবিক প্রক্রিয়া কাজ করে, যার ফলে অ্যালার্মের আগেই চোখ খুলে যেতে পারে। তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনটি সম্ভাব্য কারণে।

১. শরীরের ঘুম-জাগরণের নিজস্ব ঘড়ি

আপনার ঘুম যদি প্রতিদিন একই সময়ে হয় এবং ঘুমের পর নিজেকে সতেজ মনে হয়, তাহলে ধরে নিতে পারেন আপনার ‘সার্কাডিয়ান রিদম’ ঠিকঠাক কাজ করছে।

ডা. মাতসুমুরা বলেন, ‘যদি নিয়মিত ৭ ঘণ্টার বেশি ঘুমান এবং জেগে উঠে নিজেকে সতেজ মনে হয়, তবে বুঝবেন আপনার ঘুমচক্র একেবারে সঠিক পথে আছে।’

মানবদেহের এ ঘড়ি আলো ও অন্ধকারের সঙ্গে সংবেদনশীল। সন্ধ্যায় মেলাটোনিন নিঃসরণ শরীরকে ঘুমের সংকেত দেয়, আর সকালে সূর্যের আলোয় ঘুম ভাঙে। তাই সঠিক আলো-অন্ধকারের পরিবেশ এবং ঘুমের রুটিন বজায় রাখলে, অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙা অস্বাভাবিক নয়।

২. অজান্তে উদ্বেগ কাজ করে

পরের দিন কোনো জরুরি কাজ বা ভ্রমণ থাকলে মনের ভেতরে এক অজানা চাপ কাজ করতে পারে। এ উদ্বেগ শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়, যা ঘুমের মধ্যে জেগে ওঠার সংকেত পাঠায়।

ডা. মাতসুমুরা বলেন, ‘এ মানসিক প্রস্তুতি দেহকে অ্যালার্মের আগেই জাগিয়ে দেয়।’ অনেক সময় মনে না থাকলেও রাতে একাধিকবার জেগে ওঠাও এ চাপের লক্ষণ হতে পারে।

৩. মনকে আপনি নিজেই প্রশিক্ষিত করেছেন

এটিকে অবিশ্বাস্য মনে হলেও অনেকে সত্যিই এমনভাবে নিজেদের অভ্যস্ত করে ফেলেন, যাতে তারা ঠিক সময় মতো ঘুম থেকে উঠে যান—অ্যালার্ম ছাড়াই।

ডা. মাতসুমুরা বলেন, স্নায়ুবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কে ‘ম্যানিফেস্টেশন’ বা ইচ্ছাশক্তির প্রভাব সত্যিই কাজ করতে পারে।

এটি একধরনের মানসিক প্রস্তুতি বা আত্মবিশ্বাস, যেটিকে স্নায়ুবিজ্ঞানীরা বলেন, ‘মনস্তাত্ত্বিক সময় নির্ধারণের ক্ষমতা’। অনেকটা খেলোয়াড়দের মতো, যারা আগেভাগেই মানসিকভাবে নিজের সাফল্য কল্পনা করেন।

যদি নিয়মিত অ্যালার্মের আগেই ঘুম ভাঙে এবং আপনি ক্লান্ত বোধ না করেন, তাহলে চিন্তার কিছু নেই—আপনার শরীর নিজের ছন্দে কাজ করছে। তবে যদি উদ্বেগ, ঘুম ভাঙা ও ক্লান্তির সমস্যা হয়, তাহলে ঘুমের সময় ঠিক রাখা, স্ক্রিন টাইম কমানো এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

জে.এস/

অ্যালার্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250