রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ট্রেন লাইনে আটকে গেল বাস, সবার সহযোগিতায় বড় বিপদ থেকে রক্ষা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী রেলগেটে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে অল্পের জন্য। শুক্রবার (২৮শে নভেম্বর) ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে আলিফ পরিবহনের একটি বাস রেললাইনের ওপর আটকে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেন আসার কিছুক্ষণ আগে বাসটি রেলগেটের মধ্যে আটকে পড়লে যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। কেউ দরজা দিয়ে, কেউ আবার জানালা দিয়ে লাফিয়ে বাস থেকে নেমে আত্মরক্ষা করেন।

পরে উপস্থিত যাত্রী ও আশপাশের লোকজন একসঙ্গে ধাক্কা দিয়ে বাসটিকে লাইনের বাইরে সরিয়ে নেন। মুহূর্তের ব্যবধানে প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। তাদের সহযোগিতায় বড় বিপদ থেকে রক্ষা পান বাসে থাকা যাত্রীরা।

জে.এস/

বিপদ থেকে রক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250