সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড বায়ান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে গান শোনাতে গত মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না পেরে হতাশা প্রকাশ করেছিলেন মুস্তাফা জাহিদ। টিকিট কেটে কনসার্ট দেখতে না পেরে দর্শকরাও ক্ষোভ জানিয়েছিলেন।

এক মাস না যেতেই এবার ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড বায়ান। ‘বায়ান লাইভ ইন ঢাকা: দ্য সফর ট্যুর’ শিরোনামের কনসার্টে গাইবে তারা। এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন বায়ানের সদস্যরা। তবে আয়োজকদের পক্ষ থেকে এখনো জানানো হয়নি কনসার্টের তারিখ ও ভেন্যু।

কনসার্টের ভেন্যু ও তারিখ ঘোষণা করা না হলেও ইতিমধ্যে আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়ামের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৫ হাজার ও ৩ হাজার টাকায় মিলছে কনসার্টের টিকিট। আয়োজকদের ফেসবুক পেজেও করা হচ্ছে প্রচার। কনসার্টের বিস্তারিত প্রকাশ না করায় অনেকের মনে উঁকি দিয়েছে শঙ্কা। 

বায়ানের কনসার্টও কি মুস্তাফা জাহিদের কনসার্টের মতো অবস্থা হবে? উঠেছে এমন প্রশ্নও। তবে আয়োজকেরা বলছেন চিন্তার কোনো কারণ নেই। সব প্রস্তুতি নিয়েই টিকিট বিক্রি শুরু করেছেন তারা। তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে। প্রচারের কৌশল হিসেবে এখনো তা প্রকাশ করা হয়নি।

এইচ.এস/

ব্যান্ডদল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250