রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প

রাশিয়া পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পেট্রোল রপ্তানির ওপর আরোপ করা সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। দেশটির সরকার জানিয়েছে, এখন থেকে উৎপাদনকারীরা পেট্রোল রপ্তানি করতে পারবে। তবে ২০২৫ সালের ৩১শে জানুয়ারি পর্যন্ত অন্যান্য রপ্তানিকারকদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

চলতি বছরের শেষের দিকে রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ও মঙ্গোলিয়াসহ কয়েকটি দেশ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত ছিল। কারণ এসব দেশের সঙ্গে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে রাশিয়ার চুক্তি রয়েছে।

আরও পড়ুন: যৌনকর্মীরা পাবেন মাতৃত্বকালীন ছুটি-অবসরভাতা

রুশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখা, তেল পরিশোধনের অর্থনীতিকে সমর্থন ও মোটর গ্যাসোলিনের গ্রে এক্সপোর্ট বন্ধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২০২৩ সালে রাশিয়া ৪৩ দশমিক ৯ মিলিয়ন মেট্রিক টন পেট্রোল উৎপাদন করে। এর মধ্যে রপ্তানি করে ৫ দশমিক ৭৬ মিলিয়ন মেট্রিক টন, যা মোট উৎপাদনের ১৩ শতাংশ।

রাশিয়ান পেট্রোলের বৃহত্তম আমদানিকারক মূলত আফ্রিকার দেশগুলো। যার মধ্যে অন্যতম হলো নাইজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া। সংযুক্ত আরব আমিরাতও রাশিয়া থেকে পেট্রোল আমদানি করে থাকে।

সূত্র: রয়টার্স

এসি/কেবি

পেট্রোল রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250