রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

কারো স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না: আমীর খসরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

কেউ যদি নিজের স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর চেষ্টা করেন, তা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (২২শে ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত বাণিজ্য সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, 'নির্বাচন না হলে, জনগণের মালিকানা ফিরে না পেলে এবং নির্বাচিত সংসদ ও সরকার না থাকলে—কারা এতে লাভবান হবে, সে বিষয়ে মানুষের মনে প্রশ্ন থেকেই যায়।'

তিনি বলেন, 'সরকারের অতিরিক্ত ক্ষমতা কোনো রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়; জনগণের ক্ষমতাই রাষ্ট্রকে শক্তিশালী করে। গণতন্ত্রের উদ্দেশ্য হলো জনগণের ক্ষমতার মাধ্যমে সরকারের ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা। বিএনপি জনগণের ক্ষমতার ওপর ভিত্তি করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায়।'

আমীর খসরু বলেন, 'শুধু রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই রাষ্ট্র গণতান্ত্রিক হয় না। গণতন্ত্র মানে সবার অধিকার নিশ্চিত করা। এজন্য পরিবেশ তৈরি করতে হবে।'

প্রচলিত ব্যবস্থায় ব্যবসায়ীরা নানা প্রয়োজনে মন্ত্রী বা এমপিদের কাছে যান- এই সংস্কৃতি বদলাতেই রাজনীতিবিদদের ব্যবসায়ীদের কাছে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সাবেক এই বাণিজ্য মন্ত্রী।

আমদানি ও রপ্তানিকারকদের সুবিধার বিষয়ে তিনি বলেন, 'আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সিদ্ধান্ত গ্রহণে ব্যবসায়ীদের ভূমিকা বাড়ানো হবে। রপ্তানিকারকদের জন্য ব্যাক-টু-ব্যাক সুবিধা দেওয়া এবং সব খাতে অটোমেশন চালু করা হবে।' কনটেইনার খালাসসহ সব অনুমোদন প্রক্রিয়া অটোমেশনের মাধ্যমে ওয়ান-স্টপ সার্ভিসে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250