সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

আবেদনে ছিল, ‘চাকরিটি না হলে প্রেমিকাকে বিয়ে করতে পারব না’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

সাধারণত প্রার্থীরা চাকরির আবেদনে পরিচয়, যোগ্যতা, অভিজ্ঞতার মতো বিষয়গুলো লিখে থাকেন। তবে এমন একটি আবেদনের খোঁজ পাওয়া গেল, যা দেখে বিস্মিত না হয়ে পারা যায় না। সম্প্রতি ভারতীয় প্রতিষ্ঠান আর্ভা হেলথের নির্বাহী দিপালী বাজাজ এমন একটি আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

দিপালী বাজাজ জানান, ইঞ্জিনিয়ার পোস্টের চাকরির আবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির আবেদন পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, স্বপ্নের মেয়েটিকে বিয়ে করতে তার চাকরির প্রয়োজন। কারণ তার প্রেমিকার বাবা জানিয়ে দিয়েছেন, চাকরি না পেলে তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে বেঁটে দম্পতি!

কেন আপনি এই চাকরির জন্য নিজেকে যোগ্য মনে করেন? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবেদনে ওই ব্যক্তি লেখেন, ‘আমি যদি এই চাকরি না পাই তবে আমি আমার প্রেমিকাকে কখনোই বিয়ে করতে পারব না। কারণ তার বাবা বলেছেন, চাকরি পেলেই তুমি তাকে বিয়ে করতে পারবে।’

এই আবেদনের একটি স্ক্রিন শট এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১৩ই জুন শেয়ার করা পোস্টটি এরইমধ্যে দুই লাখের বেশি বার দেখা হয়েছে।

এটি দেখে এক্সে এক ব্যবহারকারী লেখেন, ‘সততার জন্য তাকে চাকরি দেওয়া উচিত।’

আরেক ব্যবহারকারী লেখেন, ‘বন্ধুটি সৎ। এইচআরের উচিত হবে তাকে পরবর্তী ধাপের জন্য বিবেচনা করা।’

এস/ আই.কে.জে/

প্রেমিকা আবেদন ‘চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250