মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

‘তাণ্ডব’ নিয়ে নার্ভাস ছিলেন সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

‘তাণ্ডব’ সিনেমার পোস্টারে শাকিব খানের সঙ্গে সাবিলা। ছবি: সংগৃহীত

ঈদের দিন থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে চলছে ‘তাণ্ডব’। অভিনেত্রী সাবিলা নূরের প্রথম কমার্শিয়াল সিনেমা এটি। রায়হান রাফীর পরিচালনায় প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন শাকিব খানকে।

তবে ‘তাণ্ডব’ মুক্তির আগে নার্ভাস ছিলেন সাবিলা। তাই প্রথম দিনেই দর্শক প্রতিক্রিয়া জানতে ছুটে গিয়েছিলেন হলে। সেখানে অভিনেত্রী জানান, মুক্তির আগে নার্ভাসনেস থাকলেও দর্শকদের ভালোবাসায় সেটা দূর হয়ে গেছে।

সাবিলা নূর বলেন, ‘ঈদের আগের রাত থেকে অনেক নার্ভাস ছিলাম। পরীক্ষার আগের রাতে যে অনুভূতি হয়। মনে হচ্ছিল, রাত পোহালেই পরীক্ষা। নির্মাতা ও প্রযোজকের সঙ্গে আমার নার্ভাসনেসের কথা শেয়ার করেছিলাম। তবে প্রথম দিন দর্শকদের প্রতিক্রিয়া দেখার পর সেই নার্ভাসনেস দূর হয়ে গেছে। সিনেমা দেখে দর্শক যে ভালোবাসা দেখাচ্ছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

এইচ.এস/

ঈদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250