শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইউক্রেনের ‘জমি ভাগাভাগি’র পরামর্শ ট্রাম্পের, আলাস্কায় পুতিন-জেলেনস্কি বৈঠকের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার দেখা হয়েছে ভ্লাদিমির পুতিনের। ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে তার বৈঠকের আগে ট্রাম্প এমন ইঙ্গিত দিলেন। তবে প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বসে ‘ভাগাভাগির বিষয়াদি’ সমাধা করার যে পরামর্শ দিয়েছেন ট্রাম্প, সেটি নিয়ে কিয়েভ বেশ শঙ্কিত।

আজ শুক্রবার (১৫ই আগস্ট) আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, এই বৈঠক সফল হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ। তিনি মনে করেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির কারণে পুতিন এখন যুদ্ধ অবসানের জন্য আরও বেশি আগ্রহী। খবর বিবিসি, আল জাজিরা ও সিএনএনের।

ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, শুক্রবারের বৈঠকে পুতিন তাকে কাবু করতে পারবেন না। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্ট এবং তিনি আমার সঙ্গে খেলবেন না।’ তিনি আরও বলেন, ‘প্রথম দুই, তিন, চার বা পাঁচ মিনিটের মধ্যেই আমি বুঝতে পারব, আমাদের বৈঠক ভালো হবে নাকি খারাপ। যদি বৈঠক খারাপ হয়, তাহলে খুব দ্রুতই তা শেষ হয়ে যাবে, আর যদি ভালো হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা শান্তি অর্জন করব।’

ট্রাম্প আরও জানান, তিনি, পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিতীয় দফায় একটি বৈঠক হলে সেটি আরও বেশি নিষ্পত্তিমূলক হবে। ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, ‘দ্বিতীয় বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ সেখানেই তারা একটি চুক্তি করবেন। আমি “ভাগাভাগি” শব্দটি ব্যবহার করতে চাই না, তবে এটি খারাপ কোনো শব্দ নয়।’ বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প এখানে ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তরের ইঙ্গিত দিয়েছেন। এই প্রক্রিয়া ‘ল্যান্ড সোয়াপ’ বা ভূখণ্ড বিনিময়ের মাধ্যমে সম্পন্ন হতে পারে।

গতকাল বৃহস্পতিবারের আলোচনায় জেলেনস্কি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একটি যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছেন। তারা জোর দিয়েছেন যে, পুতিনকে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিকতার প্রমাণ দিতে হবে।

যদিও পুতিন এখনো জেলেনস্কিকে ইউক্রেনের বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেননি, তবু ট্রাম্পের একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব রাশিয়ার পক্ষ থেকে একটি বড় ছাড় হতে পারে। ট্রাম্প জানান, এই বৈঠকও আলাস্কায় দ্রুতই হতে পারে।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুদ্ধক্ষেত্রে পরিবর্তন এলে শান্তি আরও কঠিন হতে পারে। তবে তিনি বিশ্বাস করেন, পুতিনের সঙ্গে সামনাসামনি কথা বলে একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250