মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

একাত্তরে যুদ্ধে হারিয়ে ফেলা ২ মেয়েকে খুঁজে পেলেন পাকিস্তানি মা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হারিয়ে ফেলা ২ মেয়েকে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে খুঁজে পেয়েছেন পাকিস্তানি এক মা।

শুক্রবার (৩রা মে) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ ৫৩ বছর পর মাকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদলেন ২ সন্তান। এমন দৃশ্যের সাক্ষী হওয়া সবার চোখই ছিল ছলচলে।

স্বজনরা জানান, পুরনো একটি পারিবারিক ছবির সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এই মা ও সন্তানদের মিলন হয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঘটে তাদের বিচ্ছেদের ঘটনা। বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানি মেয়ে মা চমনারা বেগম ফিরে যান নিজ দেশে। অপরদিকে স্ত্রীকে হারিয়ে ২ মেয়েকে নিয়ে বাংলাদেশি স্বামী এস এম মুসলিম আবারও নতুন করে জীবন শুরু করেন।

স্বজনরা জানান, স্বাধীনতা যুদ্ধের সময় স্বামীসহ ছোট্ট ২ সন্তান উম্মে মুরসালিনা ও উম্মে তাসলিমাকে হারিয়ে ফেলেন মা চমনারা বেগম। পরে তিনি আশ্রয় নেন ভারতীয় শরণার্থী শিবিরে, সেখান থেকে পাড়ি জমান নিজ দেশ পাকিস্তানে। অন্যদিকে তার স্বামী এস এম মুসলিম মা হারা ২ মেয়েকে বাঁচিয়ে রাখতে শুরু করেন নতুন সংসার। বিয়ে হয় চমনারারও। এরই মধ্যে কেটে যায় অর্ধশত বছর।

আরো পড়ুন : অবশেষে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ হচ্ছে!

২০২২ সালে পারিবারিক একটি ছবির সূত্র ধরে খোঁজ মেলে মা ও সন্তানদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করলে ছড়িয়ে পড়ে পাকিস্তানে। এগিয়ে আসেন মুরাদ নামের এক কনটেন্ট ক্রিয়েটর। তার প্রচারণা ও সহযোগিতার কারণেই আজকের সুখের ক্ষণ।

মাকে ফিরে পেয়ে খুব খুশি ২ মেয়ে। উম্মে মুরসালিনা বলেন, মা না থাকা জীবন যে কত কষ্টের তা আসলে বলে বোঝানোর না। কত চাওয়া-না পাওয়ার কথা কাউকে বলা যায় না।

অর্ধশতাব্দী পর ২ মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে চমনারা বেগমও উর্দুতে বলেন, ‌‘তোদের পেয়ে আমি খুব খুশি’।

এদিকে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতার আগে বাংলাদেশের নাগরিক এস এম মুসলিম কাজ করতেন পাকিস্তান এয়ারলাইন্সে। তখন চমনারা বেগমের সঙ্গে পরিচয় ও বিয়ে হয় তাদের। ২০০৯ সালে মারা যান এস এম মুসলিম।

এস/ আই.কে.জে/ 


বিমানবন্দর কন্যা সন্তান পাকিস্তানি মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250