শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

যশের সঙ্গে সিনেমা নিয়ে আসার ইঙ্গিত অ্যাটলির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির ব্যাপক সাফল্যের পর বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া পরিচালক অ্যাটলি কুমার এখন ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনের সঙ্গে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। 

এর মধ্যেই ইন্ডিয়া টুডে ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ‘কেজিএফ’ তারকা যশের সঙ্গে সিনেমা নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন অ্যাটলি কুমার। খবর ইন্ডিয়া টুডের।

ওয়ার্ল্ড পিকলবল লীগ আয়োজিত বেঙ্গালুরু ওপেনের প্রচারণায় বেঙ্গালুরুতে ছিলেন অ্যাটলি। লিগে বেঙ্গালুরু জওয়ানস দলের সহ-মালিকও তিনি।

এক কথোপকথনে, পিকলবল এবং তার পছন্দের তীর্থস্থান কুক্কে সুব্রামণ্য মন্দির ছাড়া বেঙ্গালুরু প্রসঙ্গে তিনি জানান, এখানে যশসহ চলচ্চিত্র জগতের অনেক বন্ধু রয়েছে তার।

অ্যাটলি কুমার বলেন, ‘এখানে আমার খুব ভালো বন্ধু আছে, সিনেমার বন্ধু। যশ স্যার আমার একজন ভালো বন্ধু। তার এবং তার কাজের প্রতি আমার অগাধ শ্রদ্ধা।'

এরপর ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘দেখা যাক সামনে কিছু একটা হতে পারে কি না।’

ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এখন যশ এবং অ্যাটলিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

এর আগে ২০২৪ সালে তাদের আগের একটি সাক্ষাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে যশ এবং অ্যাটলিকে গভীর কথোপকথনে মগ্ন থাকতে দেখা গিয়েছিল। 

যশ বর্তমানে পরিচালক গীতু মোহনদাসের আসন্ন ছবি ‘টক্সিক’-এর কাজ করছেন। ছবিটি ২০২৬ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া তাকে আগামী বছর রাবণের ভূমিকায় নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এও দেখা যাবে।

জে.এস/

অ্যাটলি কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250