রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

কথাসাহিত্যিক জাকির তালুকদারের ভুল ভেঙেছে!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক জাকির তালুকদার বলেছেন, 'ভাগ্যিস ড. ইউনূসকে (মুহাম্মদ ইউনূস) প্রধান উপদেষ্টা করা হয়েছিল! নইলে দেশের লোক শত বছর ধরে আফসোস করত এই বলে যে, ড. ইউনূস রাষ্ট্রের প্রধান হলে বাংলাদেশ রাতারাতি লন্ডন, প্যারিস, সিঙ্গাপুর হয়ে যেত। এখন আর কেউ আফসোস করবে না। ১৫ মাসে তার শাসনের ফলাফল দেখেছে দেশবাসী।'

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জাকির তালুকদার। গতকাল সোমবার (২৪শে নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই পোস্ট দেন।

তিনি লেখেন, শেখ হাসিনার (ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী) বিরোধিতা করলে আমার লেখালেখির জগতের পাঁড় আওয়ামী বন্ধুরা বলতেন, শেখ হাসিনাকে সরালে কে চালাবেন দেশ? কে আছেন তার বিকল্প? কাদের নিয়ে চলবে সরকার?

তিনি বলেন, উত্তরে বলতাম- রাস্তা থেকে লোক ধরে এনে এনে সরকার বানালেও তা এই সরকারের চাইতে ভালো হবে। কারো ক্ষমতা নেই এই সরকারের চাইতে খারাপভাবে দেশ চালানোর। আমার উত্তর ভুল প্রমাণ করেছে ড. ইউনূসের সরকার।

প্রসঙ্গত, গত সরকারের আমলে বাংলা একাডেমির পুরস্কার ফেরত দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন জাকির তালুকদার। ২০১৪ সালে তিনি কথাসাহিত্যে অবদানের জন্য এ পুরস্কার পেয়েছিলেন।

কথাসাহিত্যিক জাকির তালুকদারের ২৪টির বেশি সাহিত্যকর্ম আছে। এর মধ্যে ‘পিতৃগণ’, ‘কুরসিনামা’, ‘কবি ও কামিনী’, ‘ছায়াবাস্তব’, ‘রাজার সেপাই’ প্রভৃতি উল্লেখযোগ্য।

জাকির তালুকদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250