শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেই তরুণের পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিজের তৈরি উড়োজাহাজে আকাশে ওড়া মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার (২৮) পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে বুধবার (৫ই মার্চ) দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান শিবালয় উপজেলার জাফরগঞ্জে জুলহাস মোল্লার সঙ্গে দেখা করেন। তাকে প্রেরণা জোগাতে এ সময় ৫০ হাজার টাকা অর্থসহায়তা দেন তারা।

বিএনপির নেত্রী আফরোজা খানম বলেন, নিজের উদ্ভাবনী শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে উড়োজাহাজ তৈরি করেছেন তরুণ জুলহাস। এ ধরনের গবেষণামূলক কাজে তাকে উৎসাহিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা জুলহাসের পাশে দাঁড়িয়েছেন।

জুলহাস বলেন, ‘আমার এই উড়োজাহাজ এত মানুষ দেখবে, তা কল্পনাও করিনি। তারেক রহমান স্যার অর্থসহায়তা দিয়ে আমাকে প্রেরণা জুগিয়েছেন। তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। কীভাবে বাণিজ্যিকভাবে উড়োজাহাজ তৈরি করা যায়, সে বিষয়ে আমি কাজ করতে চাই।’

মঙ্গলবার (৪ঠা মার্চ) দুপুরে জুলহাস জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে নিজের তৈরি উড়োজাহাজে চড়ে উড়ে বেড়ান। জেলা প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার তৈরি উড়োজাহাজ ও উড়োজাহাজ উড্ডয়নের দৃশ্য দেখতে সেখানে আসেন। স্থানীয় হাজারো উৎসুক লোকজনও তা দেখতে সেখানে ভিড় করেন।

জুলহাস বলেন, তিন বছর গবেষণা এবং এক বছর সময় লেগেছে উড়োজাহাজটি তৈরি করতে। সব মিলিয়ে প্রায় আট লাখ টাকা খরচ হয়েছে উড়োজাহাজটি তৈরিতে। অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে উড়োজাহাজটির অবকাঠামো তৈরি। ৭ হর্সপাওয়ার শক্তিসম্পন্ন পানির পাম্প ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছেন তিনি।

এইচ.এস/


উড়োজাহাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250