শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এই দুই মশলা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রায় ৩৯ শতাংশ মানুষ রক্তে বাড়তি কোলেস্টেরল সংক্রান্ত সমস্যায় ভুগছেন, এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন। অনিয়মিত খাদ্যাভাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্যাচুরেটেড ফ্যাট, মিষ্টিজাতীয় খাবারের প্রতি দুর্বলতা রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল বা লো-ডেনসিটি লাইপোপ্রোটিন বাড়িয়ে তোলে। এই পদার্থটি ধমনীর দেওয়ালে ‘প্লাক’ হিসাবে জমতে শুরু করে। যার ফলে ধমনীর দেওয়াল পুরু হতে শুরু করে। 

চিকিৎসকেরা বলেন, নিয়মিত শরীরচর্চা, ডায়েট এবং প্রয়োজন মতো ওষুধ দিয়েই এই সমস্যা নিয়ন্ত্রণ করে ফেলা যায়। আবার আয়ুর্বেদ বলে মেথি এবং দারচিনির মতো মশলাও খারাপ কোলেস্টেরল কমাতে অণুঘটকের মতো কাজ করে।

পুষ্টিবিদেরা বলছেন, মেথির মধ্যে রয়েছে সহজপাচ্য ফাইবার। যা রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আবার, দারচিনির অ্যান্টি-অক্সিড্যান্ট সামগ্রিকভাবে হার্ট ভালো রাখতে সাহায্য করে। 

আরো পড়ুন : দেশে তৈরি হচ্ছে কিট, দশ মিনিটেই ডেঙ্গু শনাক্ত

এই দু’টি মশলা একত্রে ‘সিনাজেস্টিক’ প্রভাব ফেলে। অর্থাৎ, একে অপরের গুণ আরও বাড়িয়ে তোলে। রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শর্করার মাত্রাও বশে রাখা প্রয়োজন। সেই কাজে সাহায্য করে দারচিনি।  

তাই চায়ের মতো পানীয় হিসাবে, কিংবা ডিটক্স ওয়াটারের মতো নিয়মিত খাওয়া যেতেই পারে। তবে মাত্রাছাড়া কোলেস্টেরল থাকলে খুব সহজে তা স্বাভাবিক হবে না। ওষুধের পাশাপাশি নিয়মিত এই পানীয় খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসবে।

এটি তৈরি করতে এক চা চামচ মেথি দানা এবং এক চা চামচ দারচিনির গুঁড়া একসঙ্গে ফুটিয়ে নিতে হবে। তারপর ছেঁকে নিয়ে চায়ের মতো পান করুন। স্বাদ বাড়িয়ে তুলতে চাইলে লেবুর রস আর মধু মেশাতে পারেন।  

এস/ আই.কে.জে/

কোলেস্টেরল দুই মশলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250