শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার পক্ষে ফেসবুকে পোস্ট, ৫ মাস আগের মামলায় ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কারাগারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: ফেসবুক ভিডিও থেকে নেওয়া

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর শাহবাগ থানার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে (শিশির) সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সাড়ে পাঁচ মাস আগে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মিছিল করার ঘটনায় এ মামলা হয়।

গতকাল সোমবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তার পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে পোস্ট করায় তাকে বাসা থেকে আটক করে শাহবাগ থানায় দেন ঢাবির শিক্ষার্থীরা।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি নিয়ে আজ মঙ্গলবার (১৮ই নভেম্বর) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী জি এম কাউসার উল ইসলাম বলেন, ‘আজ আসামিকে আদালতের হাজতখানায় রাখা হয়। কিন্তু আদালতে ওঠানো হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামির পক্ষে আমরা জামিন চেয়ে শুনানি করি। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

কাউসার উল ইসলাম বলেন, ‘শুনানিতে আমরা বলেছি, গতকাল শেখ হাসিনার রায়ের প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট করেন লাভলু মোল্লাহ। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তার বাসায় মব সৃষ্টি করে তাকে আটক করে। আটকের আগেও তিনি ফেসবুক লাইভে আসেন। আটকের পর থেকে তাকে শাহবাগ থানায় দেওয়া হয়। থানা–পুলিশ সাড়ে পাঁচ মাস আগের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে। এ মামলার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। মতপ্রকাশের কারণে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। পরে আমরা জামিনের আবেদন জানাই।’

সাড়ে পাঁচ মাস আগের মামলায় এখন কেন গ্রেপ্তার দেখিয়েছেন, এমন প্রশ্নের জবাবে মামলার তদন্ত কর্মকর্তা আলামিন বলেন, ‘আমার ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেন।’ এরপর তিনি কল রেখে দেন।

জানা গেছে, লাভলু মোল্লাহ তার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ছবিসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন। যেখানে লেখা—‘আই ডোন্ট কেয়ার’। ওপরে ক্যাপশনে তিনি লেখেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

পরে আটকের আগে লাভলু ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, ‘আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। ঘণ্টা দুই ধরে মব করার জন্য কিছু লোক আমার বাসার সামনে এসেছে। পুলিশ এসেছে। আপনাদের কাছে আমি বললাম। আপনারা একটু দেখবেন। কারণ, আমি তো কোনো অন্যায় করিনি। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

কারাগারে আটকের আবেদনে বলা হয়, ‘আসামি (লাভলু মোল্লাহ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আক্তারুজ্জামানের পিএস হিসেবে কর্মরত ছিলেন। শাহবাগ থানা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটানোর জন্য অর্থ দিয়ে সহায়তা করে আসছে মর্মে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলাটি তদন্তাধীন। এমতাবস্থায় মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। প্রকাশ থাকে যে মামলার ঘটনার সাথে জড়িত আসামিদের নাম–ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেপ্তার অভিযান পরিচালনার নিমিত্তে আসামিকে পুলিশ রিমান্ডে পাওয়া আবেদন প্রক্রিয়াধীন।'

গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250