শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

শ্রীলঙ্কার সহায়তায় সুপার ফোরে উঠে কী বললেন বাংলাদেশের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয় খুশি বয়ে এনেছে বাংলাদেশ দলে। ছবি: ইএসপিএনক্রিকইনফো

শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের সমীকরণ পক্ষে আসায় এশিয়া কাপের সুপার ফোরের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের সহায়তায় গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে গতকাল (১৮ই সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এদিন মাঠের খেলায় না থাকলেও দুই দলের লড়াইয়ের দিকে নজর ছিল বাংলাদেশের। খুব সহজভাবে বলতে গেলে ম্যাচটিতে আফগানদের হার দেখার অপেক্ষায় ছিল দলটির ভক্তরা। হতাশ হতে হয়নি তাদের। রশিদ খানের দলকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশকে খুশি করেছে শ্রীলঙ্কা।

৮ বল হাতে রেখে আফগানিস্তানের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে পৌঁছে যায় চারিত আসালাঙ্কার দল। তাদের এই জয়ের পর খুব স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশের ভক্তরা। পিছিয়ে নেই মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, নাসুম আহমেদরাও। তাদের সবার বার্তা ছিল প্রায় একই রকমের।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলাদেশ দলের উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন ওপেনার তামিম। ক্যাপশনে লিখেছেন, ‘টিম টাইগার্স সুপার ফোরে।’

তাসকিন লিখেছেন, ‘এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ।’ আরেকটি পোস্টে এই গতি তারকা লিখেছেন, ‘আমরা কোয়ালিফাই করেছি।’

তরুণ লেগস্পিনার রিশাদ লিখেছেন, ‘এশিয়া কাপের সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।’

নিজের উইকেট উদযাপনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে নাসুম লিখেছে, ‘আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সুপার ফোরে।’

বাংলাদেশের সুপার ফোরে উঠার বার্তা দিতে গিয়ে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ।’

বাকিদের থেকে মোস্তাফিজের বার্তার ধরন ছিল কিছুটা ভিন্ন। ফেসবুকে কোনো পোস্ট করেননি কাটার মাস্টার হিসেবে পরিচিত এই পেসার। স্টোরিতে দলের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমরা সুপার ফোরে।’

জে.এস/

এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250