মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

সব অংশীজন নিয়ে টেলিযোগাযোগ ও তথ‌্য সংঘ দিবস পালিত হবে : প্রতিমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও আইসিটি বিভাগের পাশাপাশি টেলিকম ও আইসিটি খাত সংশ্লিষ্ট সকল বেসরকারি অংশীজনদের সাথে নিয়ে আগামী ১৭ই মে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ‌্যোগে প্রতিবছরের ন‌্যায় এ বছরও বিস্তারিত কর্মসূচির মধ‌্য দিয়ে পালিত হবে বিশ্ব ‘টেলিযোগাযোগ ও তথ‌্য সংঘ দিবস ২০২৪’। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সভাপতিত্বে রোববার (৫ই মে) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এ বিষয়ক প্রস্তুতি সভায় প্রতিমন্ত্রী সকল অংশীজনদের অংশ গ্রহণে দিবসটি বিস্তারিত কর্মসূচির মধ‌্য দিয়ে উদযাপনের এই নির্দেশনা প্রদান করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ২০০৮ সালের ১২ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় গত ১৫ বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতির হয়েছে উল্লেখ করেন। 

তিনি বলেন, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ‌্য সংঘ দিবসকে কীভাবে ডিজিটাল উদ্ভাবন সবাইকে সংযুক্ত করতে এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ‌্যমে সবার জন্য টেকসই সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে পারে তা অন্বেষার একটি কার্যকর উদ‌্যোগ হিসেবে কাজে লাগাতে হবে।

বৈঠকে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এআই, সাইবার নিরাপত্তা, রোবটিক্সসহ ভবিষ‌্যৎ স্মার্ট বাংলাদেশকে তুলে ধরা সহ এবছরের জন‌্য আইটিইউ নির্ধারিত প্রতিপদ্যের সাথে সামঞ্জস‌্য রেখে বাংলায় ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন নির্ধারণ করেন এবং  দিবসটি যথাযথ গুরুত্বের সাথে পালনে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: ১৩ বছরের কম বয়সের শিশুদের মোবাইল ফোন দেওয়া উচিত নয়

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবুহেনা মোরশেদ জামান, বিটিআরসির চেয়ারম‌্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম‌্যান ড. মো. মহিউদ্দিন,  টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাহাব উদ্দিন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, বিটিসিএল এর ব‌্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসন , টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব‌্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান, বাংলাদেশ সাবমেরিন ক‌্যাবল লি: এর ব‌্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন‌্যান‌্য সংস্থা সমূহের কর্মকর্তাগণ এবং এমটব ও আইএসপিএবির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসকে/ এএম/ 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ‌্য সংঘ দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250