শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাল হাসপাতাল থেকে ছাড়া পাবেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাথায় আঘাত পাওয়া মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে আরও একদিন পর্যবেক্ষণে রাখা হচ্ছে এই টাইগার পেসারকে। তাই হাসপাতালে আরও একদিন থাকতে হচ্ছে তাকে।

সোমবার (১৯শে ফেব্রুয়ারি) চিকিৎসক জানিয়েছেন, মাথায় বলের আঘাত পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমানকে মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তার আগে আজকের দিনটিও তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে আজ সকালের দিকে জানানো হয়েছিল, অবস্থার উন্নতি হওয়ায় আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মুস্তাফিজ। বিকেলের দিকে ছাড়া পাওয়ার কথা থাকলেও চিকিৎসক জানালেন ভিন্ন কথা।

রোববার অনুশীলনের সময় বলের আঘাতে আহত হন মুস্তাফিজ। তড়িঘড়ি করে তাকে নেয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান করার পর জানা যায়, অভ্যন্তরীণভাবে কোনো চোট পাননি কাটার মাস্টার। এরপর তাকে রাখা হয় পর্যবেক্ষণে।

আরও পড়ুন: মাথায় বলের চোট, তাৎক্ষণিক হাসপাতালে মুস্তাফিজ

চোট পাওয়ার দিনই মুস্তাফিজের সিটিস্ক্যান করা হয়। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এমএস জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, অনুশীলনের সময় একটি বল মুস্তাফিজের মাথার পেছনের অংশে এসে লাগে। ফলে সেখানে ক্ষতের সৃষ্টি হয়। রক্তপাত বন্ধ করতে দ্রুত ব্যান্ডেজ করা হয়। এরপর নেয়া হয় ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান করার পর আমরা সন্তুষ্ট। তার অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়নি, অভ্যন্তরীণ রক্তপাতও হচ্ছে না। তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার বিপিএলের কোনো ম্যাচ ছিল না। ব্যস্ততা না থাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামেন কুমিল্লার খেলোয়াড়রা। এ সময় একটি বল মুস্তাফিজের মাথার পেছনে অংশে এসে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কাটার মাস্টার। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এসকে/ 

বিপিএল মুস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250