শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ইরানের হামলায় ইসরায়েলে ধ্বংস হয়ে যাওয়া ভবন। ছবি: বিবিসি

ইরানের পারমাণবিক সংস্থা আমেরিকার হামলার নিন্দা জানিয়ে বলেছে, তাদের পরমাণু শিল্প বন্ধ হবে না। খবর সিএনএনের। 

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পারমাণবিক সংস্থা দেশটির তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার নিন্দা জানিয়েছে এবং তাদের পরমাণু কর্মসূচি ‘কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে।

ইরানের পারমাণবিক প্রযুক্তি তদারকি করা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান (এইওআই) জানিয়েছে, তিনটি মূল স্থান—ফোরদো, নাতানজ এবং ইস্পাহান—আজ রোববার (২২শে জুন) ভোরে ‘বর্বর হামলার’ শিকার হয়েছে বলে রাষ্ট্র-অধিভুক্ত ইরনা সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে।

সংস্থাটি এ হামলাগুলোকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের সম্প্রসারণ রোধ চুক্তি (এনপিটি) পরিপন্থী বলে উল্লেখ করেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে (আইএইএ) এ ঘটনায় ‘জড়িত থাকার’ অভিযোগ করছে ইরান।

ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের প্রতি সমর্থন জানাতে এবং আমেরিকার হামলার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে। তারা অঙ্গীকার করেছে, ‘এ জাতীয় শিল্পের (পরমাণু) অগ্রগতি ...কখনোই থামতে দেবে না।’

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250