শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির

পারিবারিকভাবেই তৃতীয় বিয়ে করবেন শাকিব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রায় মাস ছয়েক আগে খবর এসেছিল তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান। নায়কের পারিবারিক সূত্র জানিয়েছিল এবার আর নিজের পছন্দে না, পরিবারের পছন্দে ঘরে বউ আনবেন কিং খান। অবশ্য শাকিব চুপ ছিলেন তখন। এবার তিনিও কথা বললেন তৃতীয় বিয়ে নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেন, মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।

আরও পড়ুন: যেভাবে পাবনার রমা থেকে হলেন সুচিত্রা সেন

শুধু নিজেকে নিয়েই ভাবেন না শাকিব। সচেতন দুই সন্তানের ভবিষ্যৎ নিয়েও। তার কথায়, ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। ওরা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।

এই মুহূর্তে শাকিবের ব্যস্ততা একগুচ্ছ ছবি নিয়ে। মুক্তির অপেক্ষায় আছে প্যান ইন্ডিয়ান ‘দরদ’। কিছুদিনের মধ্যেই মুম্বাইয়ে জ্বলে উঠবে তার ‘বরবাদ’। আলফা আই, চরকি, এসভিএফের সঙ্গে যুক্ত হতে পারেন নতুন আরও একটি সিনেমায়। 

এসি/ আই.কে.জে

তৃতীয় বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250