মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

ঘর আর অফিস ব্যালেন্স করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কর্মজীবী নারীদের বিয়ের পর থেকে এক ধরনের চাপের ভেতর দিয়ে যেতে হয়। অনেকেই ঠিক করে উঠতে পারেন না, কীভাবে সামলাতে হয় ঘর আর অফিস। আর এজন্য দীর্ঘদিনের চাকরি থেকেও সরে আসনে অনেকে।

বাড়ির নতুন বউকে চাকরি করতে হলে প্রথমেই শিখতে হবে ব্যালেন্স করা। ঘরে-বাইরে সমানতালে সামলাতে প্রয়োজন স্বামীর সহযোগিতা। সব কিছুর পরও ঘরের কিছু কাজ নারীরাই করতে পছন্দ করেন, ভালোবাসা নিয়েই নিজের সংসার গোছান।  

যেভাবে ঘর আর অফিস ব্যালেন্স করবেন:  

স্বামীকে স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হতে হবে। দু’জনই বাইরে ব্যস্ত থাকেন। বাসায় ফিরে সব কাজ একজনের ওপর না নিয়ে, সঙ্গীর একটু সাহায্য চাইতে পারেন। ভাগ করে একসঙ্গে কাজ করলে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে।

কাজ সহজ করে নিন। আধুনিক প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। দৈনন্দিন কাজে ইলেকট্রিক টোস্টার, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াশিং মেশিন ব্যবহার করুন।

আরো পড়ুন : শীতের সকালে যে পানীয়গুলো উপকারী

যতটুকু কাজ মান ঠিক রেখে করতে পারবেন অতটুকুই করুন। অফিস ও বাসা সব জায়গারই বেশি চাপ আপনার মনের ও কাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বেশি চাপ হলে মিষ্টি হেসে জানিয়ে দিন, আপনার হাতে অলরেডি অনেক কাজ আছে।  

নতুন বিয়ে হয়েছে বলে নিজের কাজে এর প্রভাব পড়তে দেবেন না। সময়মতো অফিসে আসুন। পুরো সময় থাকুন এবং কাজগুলো গুছিয়ে করুন।  

কাজের পরিকল্পনা করুন। এতে সব কাজ সময়মতো হয়ে যাবে, পাশাপাশি কোনো কাজ বাদ পড়ার আশঙ্কা থাকবে না। অফিস থেকে বের হওয়ার আগেই পরের দিনের কাজের সম্ভাব্য তালিকা করে রাখুন। আর রাতে শোয়ার পরই ঠিক করে নিন পরের দিন সংসারের গুরুত্বপূর্ণ কাজগুলো।  

সঙ্গীকে সময় দিতে হবে ব্যস্ততার ভেতরেও। আপনি জব করেন বলে সব গেটটুগেদার মিস করা যাবে না। সঙ্গীর পরিবার বা বন্ধুদের কোনো অনুষ্ঠানে তার সঙ্গী হোন। বিয়ের শুরুতেই দূরে কোথাও বেড়াতে যান। চেষ্টা করুন বছরের একটা সময় কয়েকটা দিন শুধুই নিজেদের মতো করে কাটাতে।  

এতে করে অফিসের কাজও ঠিকঠাক করতে পারবেন। আর প্রিয় মানুষকে নিয়ে সুখের সংসারও হবে।  

এস/ আই.কে.জে/

ঘর আর অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250