মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

আজ বাংলা একাডেমিতে শুরু হচ্ছে বিজয় বইমেলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৪ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বিজয় বইমেলা’ শুরু হচ্ছে আজ বুধবার (১০ই ডিসেম্বর)। দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান বিজয় বইমেলায় অংশগ্রহণ করছে।

বুধবার বিকেল চারটায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম ও পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি রেজাউল করিম বাদশা।

বিজয় বইমেলা চলবে ১০ই থেকে ২২শে ডিসেম্বর। কর্মদিবসে বেলা আড়াইটা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ছাড়াও প্রতিদিন বর্ধমান হাউসসংলগ্ন বিজয় মঞ্চে ‘যুক্তি-তক্কো-গপ্পো’ এবং বটতলার নজরুল মঞ্চে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকবে।

জে.এস/

বিজয় বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250