শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৮ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

আজ সোমবার (২৯শে সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশে ঝলমলে রোদ উঠেছে। গত কয়েক দিনের মতো বৃষ্টি দিয়ে শুরু হয়নি সকালবেলা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লঘুচাপের প্রভাব কমে আসায় আজ সারা দিন ঢাকাসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ কারণে বৃষ্টি হতে পারে সামান্য। বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা থাকলেও তাপমাত্রা খুব একটা বাড়বে না।

তবে অক্টোবর মাসের শুরুতেই বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আগামী ১লা অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

জে.এস/

আবহাওয়ার খবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250