সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন? *** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের *** ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক *** প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ *** চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর *** চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: হুমায়ুন কবির

পুরুষের প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে করণীয় কী?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

একসময় সন্তান না হওয়ার জন্য নারীদেরই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী মনে করা হতো। তবে এখন সময় বদলেছে। বয়সের সঙ্গে সঙ্গে কেবল নারীদেরই নয়, ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা কমতে থাকে পুরুষেরও। এর ফলে একটা সময় বন্ধ্যাত্বও দেখা দিতে পারে। তবে যত্নশীল হলে এই সমস্যা এড়ানো সম্ভব। পুরুষের জীবনযাপনে কিছু পরিবর্তন এনে প্রজনন স্বাস্থ্য ভালো রাখা সম্ভব, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। চলুন তবে জেনে নেওয়া যাক এক্ষেত্রে পুরুষের করণীয় কী-

ধূমপান এবং অ্যালকোহল ত্যাগ করুন

ধূমপান কিংবা অ্যালকোহল কোনোটিই স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। বরং এগুলো নানাভাবে শারীরিক ও মানসিক ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো ত্যাগ না করলে তা শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা হ্রাস করতে পারে। তাই এ ধরনের অভ্যাস থাকলে তা যত দ্রুত সম্ভব বাদ দিতে হবে।

আরো পড়ুন : একই তেলে বারবার রান্না করছেন?

নিয়ন্ত্রিত ওজন

পুরুষের প্রজনন স্বাস্থ্য ভালো রাখার জন্য তাদের ওজন নিয়ন্ত্রণ করা জরুরি। বজায় রাখতে হবে স্বাস্থ্যকর ওজন। কারণ এক্ষেত্রে ওজন অনেক কম কিংবা বেশি হলে তা ক্ষতিকর হতে পারে। এই দুই সমস্যাই হরমোন উৎপাদন এবং শুক্রাণুর স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। তাই স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চার অভ্যাসও থাকতে হবে।

স্ট্রেস দূর করুন

স্ট্রেস তো আর বলে-কয়ে আসে না। নানা চাপে, নানা পরিস্থিতিতে তৈরি হতে পারে স্ট্রেস। তবে তা দূর করার উপায়ও জানতে হবে। কারণ স্ট্রেস চলতে থাকলে একটা সময় তা শরীর ও মনের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে এটি প্রজনন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ স্ট্রেসের ফলে শুক্রাণু তৈরির জন্য প্রয়োজনীয় হরমোনগুলোতে ভারসাম্য নষ্ট হতে পারে। তাই স্ট্রেস দূর করার জন্য সহায়ক কাজগুলো বেছে নিন।

তাপের এক্সপোজার এড়িয়ে চলুন

অত্যধিক তাপ শুক্রাণু উৎপাদনকে কমিয়ে দিতে পারে। তাই এ ধরনের সমস্যা এড়াতে অতিরিক্ত তাপ সৃষ্টি করে এমন সব জিনিস এড়িয়ে চলুন। অনেকেরই কোলে ল্যাপটপ নিয়ে কাজ করার অভ্যাস। এমনটা করা যাবে না। এছাড়া আঁটসাঁট অন্তর্বাস এড়িয়ে চলতে হবে। কারণ এ ধরনের অন্তর্বাস অণ্ডকোষের তাপমাত্রা বাড়াতে পারে।

এস/ আই.কে.জে/


প্রজনন স্বাস্থ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250