মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

আসছে জাগরণী থিয়েটারের নতুন নাটক ‘কাদামাটি’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

‘কাদামাটি’ নাটকের দৃশ্যে স্মরণ সাহা। ছবি: জাগরণী থিয়েটারের সৌজন্যে

মঞ্চে আসছে জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। দীর্ঘদিনের মহড়া ও কারিগরি প্রদর্শনী শেষে নাটকটি নিয়ে দর্শকদের সামনে আসতে প্রস্তুত জাগরণীর নাট্যকর্মীরা। আগামী ৪ঠা জুলাই মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে কাদামাটির উদ্বোধনী প্রদর্শনী হবে। নাটকটি লিখেছেন অনিকেত পাল এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।

৪ঠা জুলাই কাদামাটি নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে উদ্বোধক হিসেবে হাজির থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশের সভাপতি আবদুস সেলিম। আরও থাকবেন বাংলাদেশ থিয়েটার আর্কাইভের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবুল বিশ্বাস ও শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক আবদুল কাদের তালুকদার।

কাদামাটি নাটকে একক অভিনয়ে দেখা যাবে স্মরণ সাহাকে। তিনি বলেন, ‘কাদামাটি আমাদের জীবনের গল্প। এর আগে কোনো নাটকে একক অভিনয় করিনি। এবারই প্রথম সেই সুযোগ হলো। তাই এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি।’

কাদামাটি নাটকে সেট ও লাইট ডিজাইনে রয়েছেন পলাশ হেনড্রি সেন, আবহ সংগীতে রামিজ রাজু, প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা এবং প্রযোজনা অধিকর্তা আজিম উদ্দিন।


মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250