মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

ছুটির দিনেও আজ ব্যাংক খোলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটির মধ্যেও আজ রোববার (৭ই এপ্রিল) কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে। মূলত কারখানার কর্মীদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় আজ ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা রয়েছে।

সংশ্লিষ্ট এসব এলাকায় অবস্থিত শাখার অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন চলবে ১টা পর্যন্ত।

ঈদের আগের সাপ্তাহিক ছুটির দুই দিন ৫ ও ৬ই এপ্রিলও সীমিত পরিসরে ব্যাংক খোলা ছিল। ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরিপোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রফতানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা ছিল।

আরও পড়ুন: ঈদযাত্রায় ট্রেনে যুক্ত হচ্ছে মেট্রোর আদলে বিশেষ কোচ

শুক্রবার লেনদেন হয়েছিল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত, অফিস চলেছিল বিকেল ৩টা পর্যন্ত।

শনিবার ব্যাংক লেনদেন হয়েছিল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। অফিস চলেছিল বিকেল ৩টা পর্যন্ত।

এসকে/ আই.কে.জে/  


ঈদুল ফিতর ব্যাংক খোলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250