শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার

ইরান থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরলেন ৩২ নাগরিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরানের রাজধানী তেহরান থেকে দ্বিতীয় দফায় ৩২ জন বাংলাদেশি আজ মঙ্গলবার (৮ই জুলাই) ঢাকা পৌঁছেছেন। খবর বাসসের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব বাংলাদেশি নাগরিক দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তারা তেহরান থেকে সড়কপথে মাশহাদ গিয়ে সেখানকার বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে ঢাকা পৌঁছেছেন।

ইরানে বাংলাদেশ দূতাবাস এসব নাগরিকের নিরাপদে দেশে ফেরার ক্ষেত্রে সমন্বয় ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। এর আগে সংঘাত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকারের উদ্যোগের অংশ হিসেবে প্রথম দফায় ২৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন।

ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250