সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

নিয়মিত গোসল না করায় ডিভোর্স চাইলেন স্ত্রী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বিয়ের ৪০ দিন পরই ডিভোর্স চাইলেন স্ত্রী, কারণ স্বামী নিয়মিত গোসল না করে না। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আগ্রায়। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ডিভোর্স চাওয়া ওই স্ত্রী জানান, তার স্বামী রাজেশ মাসে এক থেকে দুইবার গোসল করেন। এর কারণে তার শরীরে বাজে দুর্গন্ধ হয়।

এরইমধ্যে আগ্রার একটি ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে গিয়ে ডিভোর্স চেয়ে ওই নারী জানিয়েছেন, অস্বাস্থ্যকর অবস্থায় তিনি আর তার স্বামীর সঙ্গে থাকতে পারছেন না। 

আরো পড়ুন : অন্যের বিয়ে ভেঙে মাসে লাখ টাকা আয়

এ নিয়ে অভিযুক্ত স্বামীকে জিজ্ঞেস করলে তিনি জানান, গঙ্গার জল দিয়ে গোসল করায় তিনি মাসে এক থেকে দুই বার গোসল করতে পারেন। তবে বিয়ের পর স্ত্রীর জোরাজুরিতে তিনি মাসে ছয় বার গোসল করেছেন।

এ ঘটনার সম্পর্কে অবগত এক কাউন্সিলর ভারতীয় গণমাধ্যমকে জানান, বিয়ের কয়েক সপ্তাহ পরই এই দম্পতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ওই নারীর পরিবার থানায় যৌতুকের মামলা করে ডিভোর্স চেয়েছে। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর, রাজেশ নিয়মিত গোসলের বিষয়টিতে রাজি হন। এ ঘটনার মীমাংসার জন্য রাজেশ ও তার স্ত্রীকে ডেকেছে কাউন্সেলিং সেন্টার।

সূত্র : ইন্ডিয়া টুডে

এস/কেবি

ডিভোর্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250